সালথায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিনের উদ্বোধন, প্রশিক্ষণ শেষে পাবে সেলাই মেশিন
সালথায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিনের উদ্বোধন, প্রশিক্ষণ শেষে পাবে সেলাই মেশিন
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে সেলাই প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ফরিদপুরের সালথা উপজেলার ২০ জন অসচ্ছল নারী। তাঁদের স্বাবলম্বী করে তুলতে তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হবে। আজ শুক্রবার (১৬ই অক্টোবর)সালথা উপজেলা হলরুমে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়।
স্থানীয় অস্বচ্ছ ল নারীদের সেলাই কাজে দক্ষ করে তোলা, তাঁদেরকে আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলাই উদ্যোগের মূল লক্ষ। প্রশিক্ষণ কোরানের পর নারীরা যেন নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করতে পারেন, সে লক্ষ্যেই এর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বসুন্ধরা শুভসংঘের সালতা উপজেলার সভাপতি ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ছরোয়ার হোসেন। এসো সোনার উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের ফরিদপুর জেলা সভাপতি তন্ময় রায়, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম, প্রশিক্ষক ইমেজ সুলতানা, স্থানীয় সাংবাদিক এবং প্রশিক্ষণার্থী ২০ জন নারী।
অনুষ্ঠানের বক্তারা বলেন, অস্বস্ত নারীদের স্বাবলম্বী করে তুলতে তাঁদের হাতে কাজ তুলে দেওয়া এবং দক্ষতা অর্জনের সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের কর্মদক্ষতা বাড়িয়ে উপার্জনের পথ তৈরি করতে পারবেন। এতে পরিবারের আর্থিক চাপ কমবে এবং নারীদের আত্মবিশ্বাস ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। বক্তার আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা একজন নারীর জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলে। নারীরা নিজেদের বাড়িতে বসেই কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্ব অবদান রাখার পাশাপাশি আত্মনির্ভরশীল জীবন গড়ে তুলতে পারবেন। এজন্য প্রশিক্ষার্থীদের নিয়মিত মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা।
নারীদের দক্ষতা উন্নয়ন, অর্থনীতিক সক্ষমতা বৃদ্ধি ও স্বর্নির্ভর জীবন গড়তে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্ট ব্যক্তিদের।








আপনার মতামত লিখুন