বাউফলে অসহায় পরিবারের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, নাতির চাকরির ব্যবস্থার আশ্বাস
বাউফলে অসহায় পরিবারের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, নাতির চাকরির ব্যবস্থার আশ্বাস
0:00 0:00

বাউফলে অসহায় পরিবারের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, নাতির চাকরির ব্যবস্থার আশ্বাস

অন্যান্য
বাউফলে অসহায় পরিবারের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, নাতির চাকরির ব্যবস্থার আশ্বাস
১৬ অক্টোবর ২০২৬, ১:৫৩ পিএম

‎বাউফলে অসহায় পরিবারের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, নাতির চাকরির ব্যবস্থার আশ্বাস
‎
‎বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
‎
‎পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের অসহায় ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন (১৬ অক্টোবর শুক্রবার বেলা ১২) টায় দিকে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

 

 

পরিবারের একাধিক সদস্যের অসুস্থতা, চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তিনি তাঁদের খোঁজখবর নেন। এ সময় তাঁর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি অসুস্থ সদস্যদের চিকিৎসা, সরকারি সহায়তা নিশ্চিত করা এবং পরিবারের একজন এসএসসি পাস নাতির যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

 

‎
‎প্রায় ৭০ বছর বয়সী ইউসুফ হাওলাদার ও তাঁর স্ত্রী ফুলচান (৬০) দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তাঁদের বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। ছোট ছেলে সবুজ (১৮) বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত। পরিবারের একাধিক সদস্য অসুস্থ হওয়ায় চিকিৎসা, খাবার ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহন করা তাঁদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
‎
‎পরিবারের সাত সন্তানের মধ্যে মেজো ছেলে জব্বার (২৬) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সীমিত আয়ে নিজের পরিবারের পাশাপাশি অসুস্থ স্বজনদের সহযোগিতা করার চেষ্টা করলেও সবার প্রয়োজন মেটানো তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
‎
‎এমন পরিস্থিতিতে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ পরিবারটিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তুলতে উদ্যোগ নেওয়ার কথা জানান। পরিবারের অসুস্থ সদস্যদের সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা এবং সরকারি আর্থিক সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। এ ছাড়া পরিবারের একজন এইচএসসি এসসি পাস নাতির শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলেও জানান।

 

 

 

‎
‎এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমরা তাঁদের পরিবারের জন্য আর্থিক সহায়তা পাঠাচ্ছি। পরিবারের অসুস্থ সদস্যদের সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা এবং কীভাবে সহজে সরকারি আর্থিক সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। পরিবারটির স্থায়ী সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাঁদের একজন নাতি এসএসসি পাস করেছে। তার যোগ্যতা অনুযায়ী একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব।
‎
‎তিনি আরও বলেন, অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরেছি, এটা আমাদের অধিকার। নাগরিক হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা চাই, পরিবারটি যেন দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

‎
‎এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা, চিকিৎসার প্রয়োজনীয়তা ও আর্থিক সংকট সম্পর্কে খোঁজখবর নেন। তাঁরা অসহায় পরিবারটির দুর্দশা লাঘবে মানবিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎স্থানীয়রা আশা প্রকাশ করেন, তাৎক্ষণিক আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসা, সরকারি সুযোগ-সুবিধা ও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হলে পরিবারটির দীর্ঘদিনের দুর্দশা লাঘব হবে এবং তারা নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে।
‎
‎১৬ অক্টোবর শুক্রবার ২০২৬ইং
‎পটুয়াখালী বাউফল প্রতিনিধি
‎ মোঃ রুবেল হোসেন
‎01749510580