সালথায় জমিতে গোয়ালঘর নির্মাণ ঘিরে বিরোধের জেরে নিরাপত্তা চেয়ে থানার অভিযোগ
সালথায় জমিতে গোয়ালঘর নির্মাণ ঘিরে বিরোধের জেরে নিরাপত্তা চেয়ে থানার অভিযোগ
0:00 0:00

সালথায় জমিতে গোয়ালঘর নির্মাণ ঘিরে বিরোধের জেরে নিরাপত্তা চেয়ে থানার অভিযোগ

অন্যান্য
সালথায় জমিতে গোয়ালঘর নির্মাণ ঘিরে বিরোধের জেরে নিরাপত্তা চেয়ে থানার অভিযোগ
১৫ অক্টোবর ২০২৬, ৮:০৫ পিএম

সালথায় জমিতে গোয়ালঘর নির্মাণ ঘিরে বিরোধের জেরে নিরাপত্তা চেয়ে থানার অভিযোগ

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজিব ফকির ও তাঁর বাবা সূর্য ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় জমি দখল ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা চেয়ে সালতা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ মজিবুর রহমান।

 

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যদুনন্দী গ্রামের বাসিন্দা মোঃ মজিবুর রহমানের জমিতে গত ১৪ই অক্টোবর গোয়ালঘর নির্মাণ করেন রাজিব ফকির ও তাঁর বাবা সূর্য ফকির। এ সময় তাঁকে জমি থেকে বঞ্চিত করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন মোঃ মজিবুর রহমান। এ ঘটনার প্রতিকার চেয়ে ১৫ই অক্টোবর সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

 

 

ভুক্তভোগী মজিবুর রহমানের অভিযোগের বিষয়ে প্রতিকার চেয়ে নিজের জমি দখল ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে সূর্য ফকির বলেন, এটি আমাদের নানাবাড়ির সম্পত্তি। আমরা অনেক বছর ধরে এখানে বসবাস করছি। অভিযোগকারী আমাদের মামা। এতদিন তিনি কিছু বলেননি, কিন্তু এখন গোয়ালঘর নির্মাণের সময় বাধা দিচ্ছে। জমির কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। অন্যজনের সঙ্গে এই জমিটি ও তারা রেকর্ড করে নিয়েছেন বলে দাবি করেছেন।

 

 

এদিকে, প্রনীতির মালিকানা ও তখন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে। জমি প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা প্রয়োজন বলে স্থানীয় ব্যক্তিবর্গরা বলেন।

 

 

এ বিষয়ে সারদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, জোরপূর্বক জমি দখল করে গোয়ালঘর নির্মাণের বিষয়ে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
১৫ অক্টোবর ২০২৬.