লালমনিরহাটে ৪৭১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব ঘিরে এসআরবি-১৩’র কঠোর নিরাপত্তা জোরদার। ১৫ অক্টোবর ২০২৬
লালমনিরহাটে ৪৭১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব ঘিরে এসআরবি-১৩’র কঠোর নিরাপত্তা জোরদার। ১৫ অক্টোবর ২০২৬
0:00 0:00

লালমনিরহাটে ৪৭১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব ঘিরে এসআরবি-১৩’র কঠোর নিরাপত্তা জোরদার। ১৫ অক্টোবর ২০২৬

অন্যান্য
লালমনিরহাটে ৪৭১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব ঘিরে এসআরবি-১৩’র কঠোর নিরাপত্তা জোরদার। ১৫ অক্টোবর ২০২৬
১৫ অক্টোবর ২০২৬, ৬:২০ পিএম

লালমনিরহাটে ৪৭১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব ঘিরে এসআরবি-১৩’র কঠোর নিরাপত্তা জোরদার।
১৫ অক্টোবর ২০২৬
সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট সহ সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে
এবারে লালমনিরহাট
জেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় ৪৭১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)।

 

 

 

পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন

এসআরবি-১৩-এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
বুধবার দুপুরে লালমনিরহাট গোশালা সোসাইটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

 

 

এসআরবি-১৩ জানায়, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব।

দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে লালমনিরহাটের ৪৭১টি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন এসআরবি সদস্যরা।

 

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম জোরদার থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

এ ছাড়া এসআরবি-১৩-এর রংপুর কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখা হবে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও থাকবে।

 

 

এসআরবি-১৩ জানিয়েছে, কোনো দুষ্কৃতকারী বা অশুভ শক্তি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, পূজার সামগ্রী চুরি-ডাকাতি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।