গজারিয়ায় বাউশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গজারিয়ায় বাউশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর সকাল ১০ টার সময়) বাউশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. এবাদুল হক। এ সময় অনুষ্ঠান পরিচালনা করেছেন গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আশরাফুল আলম সবুজ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান মিয়াজী, বাউশিয়া ইউনিয়ন প্রশাসক সদস্য মোহাম্মদ আল আমিন সরকার, প্রশাসক সদস্য নজরুল ইসলাম, প্রশাসক সদস্য (বঙ্গ) নজরুল ইসলাম, প্রশাসক সদস্য শামিম খান বাবু, প্রশাসক সদস্য রহিম বাদশা, যুবনেতা সোহেল প্রধান,
আরো উপস্থিত ছিলেন, বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মিনহাজুল ইসলাম সৌরভ, ছাত্রনেতা জহিরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন