আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
0:00 0:00

আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

অন্যান্য
আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
১৩ অক্টোবর ২০২৬, ৪:৪৭ পিএম

আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমতলী পৌরসভার কালীবাড়ি এলাকার মৃত মোন্তাজ ফকিরের ছেলে মো. আলম ফকির (৪২) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর-পশ্চিম চালিতাবুনিয়া এলাকার মৃত আবদুল হামেদ খলিফার ছেলে মো. ননী খলিফা (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে আমতলী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. শওকত হোসেনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক বিএমআর লিমনসহ পুলিশের একটি দল দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় মো. তসলিম মোল্লার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।