শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন।
শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন।
0:00 0:00

শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন।

অন্যান্য
শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন।
১২ অক্টোবর ২০২৬, ৭:২৭ পিএম

শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন।

মোহাম্মদ সবুর শেখ।
ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী শিরোমণি বাজারে জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগে স্যানিটারি টয়লেট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে শিরোমণি বাজার বণিক সমিতির আয়োজনে বাজার চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন ফুলতলা উপজেলা সহকারী প্রকৌশলী মোছা. নাসরিন আক্তার।

 

 

এ সময় উপস্থিত ছিলেন শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ শেখ রেজাউল হক, সাধারণ সম্পাদক শেখ শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী বরকত, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাব্বির হোসেন, বাবুল হোসেন ও মিরাজ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।