সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে রেলি র্যালি
সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে রেলি র্যালি
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস করে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, এসময় আরোও উপস্থিত ছিলেন সাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আল আমিন হোসেনসহ অন্যান্য মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা কমপ্লেক্সের স্টোরকিপার মোঃ গিয়াসউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যন্ত্রতন্ত্র ময়লা- আবর্জনা না ফেলা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ঠরা মনে করেন, পরিছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা।








আপনার মতামত লিখুন