মেঘনা নদীতে নৌ পুলিশের যৌথ অভিযান, ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ উদ্ধার।
মেঘনা নদীতে নৌ পুলিশের যৌথ অভিযান, ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ উদ্ধার।
0:00 0:00

মেঘনা নদীতে নৌ পুলিশের যৌথ অভিযান, ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ উদ্ধার।

অন্যান্য
মেঘনা নদীতে নৌ পুলিশের যৌথ অভিযান, ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ উদ্ধার।
১১ অক্টোবর ২০২৬, ৩:০০ পিএম

মেঘনা নদীতে নৌ পুলিশের যৌথ অভিযান, ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ উদ্ধার।

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

 

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ও সোনারগাঁ উপজেলা মৎস্য অধিদপ্তর।

১লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

 

অভিযানে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন ও সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

অভিযান সূত্রে জানা যায়, মেঘনা নদীর ভাটি বন্দর এলাকা থেকে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

 

 

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের উপস্থিতিতে নদীর পাড়ে জনসম্মুখে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান থাকবে।