হোগলাকান্দি স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস
হোগলাকান্দি স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস
মোঃ দুলাল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে হোগলাকান্দি স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বালুয়াকান্দি সানরাইজ কিংস।
ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে বালুয়াকান্দি সানরাইজ কিংস। দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যায় ম্যাচ। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বালুয়াকান্দি সানরাইজ কিংস।
এই জয়ের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। অন্যদিকে, পরাজয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে হোগলাকান্দি স্পোর্টিং ক্লাবকে।
বালুয়াকান্দি সানরাইজ কিংসের এই জয়ে দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এখন সেমিফাইনালে ভালো পারফরম্যান্স ধরে রেখে ফাইনালে ওঠার প্রত্যাশা দলটির সমর্থকদের।
বালুয়াকান্দি সানরাইজ কিংসের খেলোয়াড় ও কর্মকর্তারা।








আপনার মতামত লিখুন