গজারিয়ায় জনকল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
গজারিয়ায় জনকল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
মোঃ দুলাল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান, ছানি অপারেশনের জন্য রোগী বাছাই এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আনারপুরায় ইসলামুল হক চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এতে চিকিৎসাসেবা প্রদান ও ছানি অপারেশনের জন্য রোগী বাছাইয়ের দায়িত্ব পালন করে চাঁদপুরের মাজহারুল হক বিএনএস চক্ষু হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।
এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের মানবিক উদ্যোগ চক্ষু রোগীদের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
: গজারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমে রোগীর চোখ পরীক্ষা করছেন চিকিৎসক।








আপনার মতামত লিখুন