লালমনিরহাটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত।
লালমনিরহাটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত।
0:00 0:00

লালমনিরহাটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত।

অন্যান্য
লালমনিরহাটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত।
৮ অক্টোবর ২০২৬, ৪:২৪ পিএম

লালমনিরহাটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত।

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

লালমনিরহাট, ৮ অক্টোবর ২০২৬: ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও গ্রাহক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আইএফআইসি ব্যাংকের লালমনিরহাট সদর শাখা প্রাঙ্গণ থেকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রাণকেন্দ্র প্রদক্ষিণ করে সেনা মার্কেট হয়ে মিশন মোড় চত্বরে যায়। পরে কেন্ট্রিন মোড়ের ভুট্টা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড় এলাকায় ফিরে এসে আইএফআইসি ব্যাংকের সদর শাখার সামনে এসে শেষ হয়।

 

 

র‍্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাংকের দীর্ঘ পথচলা ও গ্রাহকসেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

র‍্যালি শেষে ব্যাংকটির লালমনিরহাট শাখা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রশিদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. রাশেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. জয়নুল আবেদীন, হোমিও চিকিৎসক ডা. আমির হামজা, নুসরাত বিজনেস জোনের স্বত্বাধিকারী বাবু, এনকে মোটরসের স্বত্বাধিকারী মোস্তফা হাবিব, মজিয়া সোবহান স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। লালমনিরহাটেও ব্যাংকটি গ্রাহকদের ব্যাংকিং সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন, কৃষিভিত্তিক কার্যক্রম এবং ডিজিটাল ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।

শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রশিদ বলেন, “গ্রাহকদের ভালোবাসা ও আস্থাই আমাদের ৫০ বছরের এই পথচলার অন্যতম শক্তি। ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ অঙ্গীকারকে ধারণ করে আগামী দিনেও লালমনিরহাটবাসীকে আরও উন্নত, দ্রুত ও গ্রাহকবান্ধব সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

 

 

পরে অতিথি ও গ্রাহকদের সঙ্গে নিয়ে সুবর্ণজয়ন্তীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের লালমনিরহাট শাখায় ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।