সালথায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু
সালথায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু
0:00 0:00

সালথায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু

অন্যান্য
সালথায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু
৭ অক্টোবর ২০২৬, ৫:০১ পিএম

সালথায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু

মোঃ ইলিয়াছ খান (সালথা) ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে নাদিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার ৭ অক্টোবর সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মধ্যেবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাদিয়া ওই গ্রামের মোঃ মিন্টু বেপারী ও সাজেদা বেগমের মেয়ে।

 

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, সকলে নাদিয়ার মা বাড়ির উঠানে মেয়েকে রেখে পাশে বাঁশের কঞ্চি কাটছিলেন।
এ সময় পরিবারের সদস্যদের অগোচরে নাদিয়া সেখান থেকে সরে বাড়ির পাশের একটি নিচু জলাশয়ের পানিতে পড়ে যায়।

 

 

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।