বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে ১০ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে ১০ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
0:00 0:00

বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে ১০ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ

অন্যান্য
বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে ১০ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
৬ অক্টোবর ২০২৬, ৯:৪৩ পিএম

বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে ১০ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
মোঃ সোহরাব মুন্সী,বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রার্থীদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য নির্বাচন কমিটির যাচাই-বাছাই শেষে গত ৬ অক্টোবর এ তালিকা প্রকাশ করা হয়।

 

 

প্রকাশিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে একজন এবং সদস্য পদে ছয়জনসহ মোট ১০ জন প্রার্থী প্রাথমিক তালিকায় রয়েছেন।
সভাপতি পদে প্রার্থীরা হলেন—ইমরান মোল্লা, শেখ প্রসাদ সরকার ও মোঃ সোহেল রানা। এর মধ্যে তালিকায় ইমরান মোল্লা ও মোঃ সোহেল রানার প্রার্থিতা অবৈধ এবং শেখ প্রসাদ সরকারের প্রার্থিতা বৈধ উল্লেখ করা হয়েছে।
সহ-সভাপতি পদে বিজিত পাল বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

 

 

এছাড়া সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন—শোভন রায় (নির্বাচনী এলাকা-০৫), প্রসাদ চন্দ্র রায় (এলাকা-০৪), রাজেন্দ্রনাথ হাওলাদার (এলাকা-০৬), সুনীল কুমার মল্লিক (এলাকা-০১), স্বপন কুমার ঘোষদার (এলাকা-০৩) ও হারুন রশিদ রায় (এলাকা-০২)।

 

 

তালিকাটি বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটির সদস্য বিশ্বনাথ কুমার দাস ও মোঃ আব্দুর রহিম এবং নির্বাচন কমিটির সভাপতি মোঃ ফরিদ আহমেদ স্বাক্ষর করেছেন।
নির্বাচন কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। পরবর্তী নির্বাচনী কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।