গোপালগঞ্জে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ চালু
গোপালগঞ্জে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ চালু
0:00 0:00

গোপালগঞ্জে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ চালু

অন্যান্য
গোপালগঞ্জে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ চালু
৩ অক্টোবর ২০২৬, ৪:৫১ পিএম

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বিশ্ববাজারে জ্বালানি গ্যাসের বর্তমান সংকট ও সাধারণ ভোক্তাদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে গোপালগঞ্জে এলপিজি সিলিন্ডারের সরবরাহ চালু রাখার ঘোষণা দিয়েছে গোপালগঞ্জ এলপিজি পরিবেশক সমিতি।
শনিবার (৩ অক্টোবর) থেকে রিটেইলার ও ভোক্তা পর্যায়ে যথারীতি এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

 

গোপালগঞ্জ এলপিজি পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক কে এম এহসানুল হক মিল্কী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি গ্যাসের বর্তমান সংকট এবং সাধারণ ভোক্তাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবার থেকে রিটেইলার ও ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডার সরবরাহ চালু থাকবে।

 

এর ফলে গোপালগঞ্জে এলপিজি সিলিন্ডারের সরবরাহ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা কাটবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।