লালমনিরহাটে নির্যাতিত ক্ষতিগ্রস্তদের‌ মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
লালমনিরহাটে নির্যাতিত ক্ষতিগ্রস্তদের‌ মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
0:00 0:00

লালমনিরহাটে নির্যাতিত ক্ষতিগ্রস্তদের‌ মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

অন্যান্য
লালমনিরহাটে নির্যাতিত ক্ষতিগ্রস্তদের‌ মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
৩ অক্টোবর ২০২৬, ২:৫০ পিএম

লালমনিরহাটে নির্যাতিত ক্ষতিগ্রস্তদের‌ মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

 

 

তারিখ: ৩ অক্টোবর ২০২৬, শনিবার
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন, হামলা-নির্যাতনসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) লালমনিরহাট সার্কিট হাউসে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি।
এ সময় গুম ও খুনের শিকার পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং পারিবারিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিক ও সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

 

 

লালমনিরহাট সার্কিট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়