বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি
0:00 0:00

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি

অন্যান্য
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি
২ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি
মনোয়ারুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি
রংপুরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-সেবা।

 

আজ ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় পরীক্ষার সার্বিক পরিবেশ, আসন বিন্যাস ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

 

এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করে সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।