এসআরবি-১০-এর অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
এসআরবি-১০-এর অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
0:00 0:00

এসআরবি-১০-এর অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

অন্যান্য
এসআরবি-১০-এর অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৩ পিএম

এসআরবি-১০-এর অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

আবু বকর সিদ্দিক:- লৌহজং প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কনকসার বাজার ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।এসআরবি-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অস্থায়ী চেকপোস্ট বসায়।চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি পিকআপ থামানো হয়।পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

 

এ ঘটনায় পিকআপে থাকা চারজনকে গ্রেপ্তার করে অভিযানকারী দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের বন্দর থানার মহজমপুর গ্রামের শংকর রাজবংশী (৪০)।একই গ্রামের অন্তিপ চন্দ্র দাস (২০) ও দীপ্ত দাস (১৯) এবং বাজুরবাগ গ্রামের মো:গোলাম হোসেন (৩৮)।অভিযানে মাদক বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক

 

 

 

(মিডিয়া) তপন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার দুপুরে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান,পিকআপটি তল্লাশির সময় গাঁজাগুলো উদ্ধার করা হয়।উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

এসআরবি-১০ জানিয়েছে,মাদক নির্মূলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।মাদক,অস্ত্র,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।এ ঘটনায় পিকআপে গাঁজা পরিবহনের সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।