আদিতমারীতে শোকের ছায়া গিরীধারী নদীতে নিখোঁজ শিশু আছমা, ১৮ ঘণ্টার পরে উদ্ধার।
আদিতমারীতে শোকের ছায়া গিরীধারী নদীতে নিখোঁজ শিশু আছমা, ১৮ ঘণ্টার পরে উদ্ধার।
0:00 0:00

আদিতমারীতে শোকের ছায়া গিরীধারী নদীতে নিখোঁজ শিশু আছমা, ১৮ ঘণ্টার পরে উদ্ধার।

অন্যান্য
আদিতমারীতে শোকের ছায়া গিরীধারী নদীতে নিখোঁজ শিশু আছমা, ১৮ ঘণ্টার পরে উদ্ধার।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৯ পিএম

আদিতমারীতে শোকের ছায়া গিরীধারী নদীতে নিখোঁজ শিশু আছমা, ১৮ ঘণ্টার পরে উদ্ধার।

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

২৮ সেপ্টেম্বর ২০২৬, রোজ সোমবার
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে গিদারী নদী পার হওয়ার সময় নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু মোছাঃ আছমা খাতুনকে টানা প্রায় ১৮ ঘণ্টার সাহসী অভিযানের পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

 

নিহত আছমা খাতুন ওই এলাকার বাসিন্দা মোঃ আসাদুল হকের মেয়ে। গত ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গিদারী নদী পার হওয়ার সময় সে নিখোঁজ হয়।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

 

টানা প্রায় ১৮ ঘণ্টা পানিতে তল্লাশি চালানোর পর ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে ডুবুরি দলের সদস্যরা সাহসিকতার সঙ্গে আছমা খাতুনকে উদ্ধার করেন। তবে উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করা হয়।
দীর্ঘ সময় ধরে ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের সাহসিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।