বাঁধ নির্মাণ প্রকল্পে বিএনপি নেতার চাঁদা নেওয়ার অভিযোগ
বাঁধ নির্মাণ প্রকল্পে বিএনপি নেতার চাঁদা নেওয়ার অভিযোগ
0:00 0:00

বাঁধ নির্মাণ প্রকল্পে বিএনপি নেতার চাঁদা নেওয়ার অভিযোগ

অন্যান্য
বাঁধ নির্মাণ প্রকল্পে বিএনপি নেতার চাঁদা নেওয়ার অভিযোগ
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

বাঁধ নির্মাণ প্রকল্পে বিএনপি নেতার চাঁদা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মাসে ৫ হাজার টাকা দেওয়ার দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের, অস্বীকার বিএনপি নেতার

আবু সাঈদ দেওয়ান সৌরভ:
পদ্মা নদীর ভাঙন থেকে এলাকা রক্ষায় সরকারি অর্থায়নে নির্মাণাধীন বাঁধের কাজেও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাঁধ নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে স্থানীয় এক বিএনপি নেতার নিয়মিত মাসোহারা নেওয়ার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। তাঁর দাবি, ৫ আগস্টের পর থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে ওই নেতাকে।

 

 

 

অভিযুক্ত বিএনপি নেতা মো. জাহাঙ্গীর মাদবর টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

ঠিকাদারি প্রতিষ্ঠান খোকন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজার মো. সাগির হোসেন অভিযোগ করেন, বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকেই জাহাঙ্গীর মাদবরের পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

 

সাগির হোসেন বলেন, শ্রমিকদের নানা ধরনের হয়রানির কারণে তাঁরা কাজ ছেড়ে দেওয়ার কথা জানান। এতে প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি বাধ্য হয়ে জাহাঙ্গীর মাদবরকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দিয়ে আসছে।

তবে চাঁদা বা মাসোহারা নেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন জাহাঙ্গীর মাদবর। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। তবে সহযোগিতার বিনিময়ে তিনি কোনো টাকা নেন না।

 

 

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীর ভাঙন থেকে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা রক্ষায় বাঁধ নির্মাণের কাজ গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রকল্প। এ ধরনের প্রকল্পের কাজকে কেন্দ্র করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়ার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এ অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

আবু সাঈদ দেওয়ান সৌরভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

০১৯৮৯০৪২০৩৮

২৭-০৯-২৬