শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ, একপেশে সংবাদ প্রচারের অভিযোগ এলাকাবাসীর
শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ, একপেশে সংবাদ প্রচারের অভিযোগ এলাকাবাসীর
0:00 0:00

শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ, একপেশে সংবাদ প্রচারের অভিযোগ এলাকাবাসীর

অন্যান্য
শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ, একপেশে সংবাদ প্রচারের অভিযোগ এলাকাবাসীর
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪১ পিএম

শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ, একপেশে সংবাদ প্রচারের অভিযোগ এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া দেওয়ানকান্দি গ্রামে রাস্তায় বালু রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে এক পক্ষের করা মামলায় শ্লীলতাহানি ও যৌন হয়রানির যে অভিযোগ করা হয়েছিল, তদন্তে এর পক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

 

 

এ ঘটনায় কয়েকটি অনলাইন পোর্টালে একপক্ষের বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সকালে দেওয়ানকান্দি গ্রামের দেওয়ান বাড়িতে ইয়াদ আলী দেওয়ানের মায়ের মৃত্যুর পর কুলখানির অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় বাড়ির পাশের রাস্তায় রাখা বালু সরানোকে কেন্দ্র করে ইয়াদ আলী দেওয়ান ও তাঁর স্বজনদের সঙ্গে স্বপন শেখের পক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

 

 

 

এ ঘটনায় ইয়াদ আলী দেওয়ান, তাঁর ছেলে ও স্বজনদের কয়েকজন আহত হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও টাকা লুটের অভিযোগও করা হয়। পরে ইয়াদ আলীর স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে স্বপন শেখসহ সাতজনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন।

পুলিশ জানায়, সংঘর্ষের সময় এক পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িতে গিয়ে ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এর পরিপ্রেক্ষিতে স্বপন শেখের স্ত্রী সুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ইয়াদ আলী দেওয়ানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ঘরবাড়ি লুটপাটের অভিযোগে মামলা করেন।

আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করেন লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ পোদ্দার। গত ১৯ সেপ্টেম্বর তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, সরেজমিন তদন্ত ও সাক্ষীদের বক্তব্য গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে শ্লীলতাহানি বা যৌন হয়রানির অভিযোগের কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবে রাস্তায় বালু রাখা নিয়ে বিরোধ, দুই পক্ষের মধ্যে মারামারি, বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বসতবাড়িতে প্রবেশ এবং হুমকি দেওয়ার মতো ঘটনার বিষয় তদন্তে পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

 

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগটি ব্যবহার করে প্রতিপক্ষকে হয়রানি ও চাপে রাখার চেষ্টা করা হয়েছিল। পুলিশের তদন্তে ওই অভিযোগের পক্ষে প্রমাণ না পাওয়ার পরও কয়েকটি অনলাইন পোর্টালে একপক্ষের বক্তব্যকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তাঁরা দাবি করেন। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা এ ধরনের একপেশে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন।

 

 

 

তবে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, দেওয়ান পরিবারের একজন মারা যাওয়ার পর তাঁদের বাড়িতে আত্মীয়স্বজন আসছিলেন। প্রতিবেশী কয়েকজন নারী রাস্তার ওপর বালু রাখায় তাঁদের গাড়ি চলাচলে সমস্যা হচ্ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও গালিগালাজ হয়। পরে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং দেওয়ান পরিবারের কয়েকজন আহত হন।

ওসি আরও বলেন, এ ঘটনায় এক পক্ষ থানায় মামলা করে। অপর পক্ষও হুমকি ও মারামারির অভিযোগে আদালতে মামলা করে। দুই পক্ষের মামলাই তদন্ত করা হয়েছে এবং যে যে ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে, সে অনুযায়ী আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

 

 

 

এলাকাবাসী বলছেন, ঘটনাটির প্রকৃত বিষয় যাতে নিরপেক্ষভাবে উপস্থাপিত হয়, সে জন্য পুলিশি তদন্ত ও আদালতের নথির ভিত্তিতে সংবাদ প্রকাশ করা উচিত। একই সঙ্গে তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।