বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ ‎
বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ ‎
0:00 0:00

বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ ‎

অন্যান্য
বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ ‎
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৯ পিএম

‎বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ
‎
‎
‎বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: রুবেল হোসেন
‎
‎পটুয়াখালীর বাউফলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

 

‎
‎রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাউফল উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বৈষম্যমুক্ত সমাজ গঠনে আমাদের আন্দোলন চলবে। আমরা সমাজে কোনো বৈষম্য মেনে নেব না।”
‎
‎তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয়নি। বিবেচনা করা হয়েছে তারা সমাজের বাসিন্দা এবং রাষ্ট্রের নাগরিক—এই বিষয়টি।

 

 

‎
‎ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, কোনো নাগরিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। জামায়াতে ইসলামী মানুষের প্রয়োজনের সময় সমানভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার নীতিতে বিশ্বাস করে বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎তিনি আরও বলেন, “যেকোনো দুর্যোগ ও বিপদে এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। বাউফলের কোনো মানুষ যেন অসহায়ত্ব ও কষ্টে দিন না কাটায়, সে জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

 

 

‎
‎এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের কল্যাণ ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
‎
‎তাৎক্ষণিকভাবে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং ড. শফিকুল ইসলাম মাসুদ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
‎
‎জানা গেছে, ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

 

 

‎
‎বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎
‎
‎পটুয়াখালী বাউফল প্রতিনিধি
‎ মোঃ রুবেল হোসেন
‎01749510580