আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় ৫টি কাঁচা ঘর লন্ডভন্ড
আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় ৫টি কাঁচা ঘর লন্ডভন্ড
0:00 0:00

আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় ৫টি কাঁচা ঘর লন্ডভন্ড

অন্যান্য
আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় ৫টি কাঁচা ঘর লন্ডভন্ড
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৯ পিএম

শেখ ইয়াসির আরাফাত

সাতক্ষীরা আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে আকস্মিক টর্নেডোয় ৫টি কাঁচা বসতঘর লন্ডভন্ড হয়েগেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যেই ঘরের টিন ও এলবেস্টারের ছাউনি উড়ে যায়। ভেঙে পড়ে ঘরের বিভিন্ন অংশ।

 

 

উত্তর বাইনতলা গ্রামের ডিসিআরকৃত জমিতে বসবাসকারী তিন ভাই সাহেব আলী মোল্লা, দাউদ মোল্লা, আইয়ুব আলী মোল্লা ও নয়নের পাঁচটি কাঁচা ঘর ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের চালা উড়ে যাওয়াসহ কাঠামোর বিভিন্ন অংশ ভেঙে পড়ায় পরিবারগুলোর স্বাভাবিক বসবাস ব্যাহত হচ্ছে।
খবর পেয়ে বড়দল ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা ও চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবদল নেতা শরিফুল ইসলাম শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 

 

তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে আব্দুল গফুর সানা ও শরিফুল ইসলাম শরীফ নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা করেন। পাশাপাশি ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তারা।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটন