সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসির সাথে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মোঃ শাহ আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছবেদ আলীর সাথে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে গোলাপগঞ্জ মডেল থানায় তাদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মোঃ শাহ আলমের সাথে তার কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি সাংবাদিকদের উদ্শ্যেে বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজ অনেক উপকৃত হয়। এরজন্য্য সবসময় সত্য সংবাদ প্রকাশ করতে হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া, সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি শাহ আলম,সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সাধারণ সম্পাদক হারিছ আলী,
,সহ সাধারন সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল/খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন,কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ প্রচার সম্পাদক মোঃ সুলেমান হোসেন,দপ্তর সম্পাদক সাইফল ইসলাম,সদস্য লায়েক আহমদ,তবারক আলী,এমএ মালেক,মজির উদ্দিন ও মুজিবুর রহমান।
এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ চবেদ আলীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, সমাজ উপকৃত হয় এমন সংবাদকে সবসময় প্রধান্য দিতে হবে।সত্য সত্য সংবাদ প্রকাশ হলে সমাজ যেমন উপকৃত হয়, তেমনি মিথ্যা সংবাদ সমাজের ক্ষতির কারণ হয়ে দাড়ায়। তাই সবসময় সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান। এর আগে উপজেলা প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ মাগরিব উপজেলার পৌর শহরে ওয়ারিছ উল্লাহ মার্কেটের অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি শাহ আলম,সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী,সহ সাধারন সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল/খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন,কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন,
ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ প্রচার সম্পাদক মোঃ সুলেমান হোসেন,দপ্তর সম্পাদক সাইফল ইসলাম,সদস্য লায়েক আহমদ,তবারক আলী,এম এ মালেক,মজির উদ্দিন ও মুজিবুর রহমান।








আপনার মতামত লিখুন