লালপুর ভূমি অফিসে ফের চুরি, জানালা ভেঙে হার্ডডিস্ক-ডিভিআর নিয়ে গেল চোর।
লালপুর ভূমি অফিসে ফের চুরি, জানালা ভেঙে হার্ডডিস্ক-ডিভিআর নিয়ে গেল চোর।
0:00 0:00

লালপুর ভূমি অফিসে ফের চুরি, জানালা ভেঙে হার্ডডিস্ক-ডিভিআর নিয়ে গেল চোর।

অন্যান্য
লালপুর ভূমি অফিসে ফের চুরি, জানালা ভেঙে হার্ডডিস্ক-ডিভিআর নিয়ে গেল চোর।
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম

 

জয় আহমেদ জনি

নাটোর

নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে আবারও চুরির ঘটনা ঘটেছে। নয় মাসের ব্যবধানে একই কায়দায় জানালা ভেঙে অফিসে ঢুকে কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের বিভিন্ন অংশ খুলে নিয়ে গেছে চোরেরা। এ সময় একটি লকারের তালা ভেঙে ভেতরে থাকা কাগজপত্র তছনছ করা হয়েছে।

 

 

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, সকাল ৯টার দিকে নৈশপ্রহরী অফিস থেকে চলে যাওয়ার পর বেলা ১১টার আগেই চোরেরা জানালা ভেঙে অফিসে প্রবেশ করে।

 

 

চোরেরা তাঁর কক্ষের অল-ইন-অল পিসির হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং নাজির কাম হিসাবরক্ষকের কক্ষে থাকা কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। পরে অফিসের একটি লকারের তালা ভেঙে ভেতরের কাগজপত্র তছনছ করা হয়।

এ ছাড়া অফিসের সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের বিভিন্ন যন্ত্রাংশও খুলে নেওয়া হয়েছে।

 

 

 

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে একই অফিসের কাম হিসাবরক্ষকের কক্ষ থেকে দুটি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছিল। ওই ঘটনাতেও জানালা ভেঙে অফিসে প্রবেশ করেছিল চোরেরা।

আবীর হোসেন জানান, আগের চুরির ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে রয়েছে।

 

 

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগের চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি নতুন চুরির ঘটনাটিও তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।