পাঁচগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে উঠান বৈঠক
পাঁচগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে উঠান বৈঠক
0:00 0:00

পাঁচগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে উঠান বৈঠক

অন্যান্য
পাঁচগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে উঠান বৈঠক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ এএম

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনিরের সমর্থনে উঠান বৈঠক হয়েছে। বৈঠকে তাঁর পক্ষে স্থানীয়দের সমর্থন ও ভোট চাওয়া হয়। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন স্থানীয় সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিরা।

 

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে পাঁচগাঁও ইউনিয়নের দেওয়ান বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রতন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন ডি এম মো. রফিকুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব শাহানা জামান, পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, দেওয়ান মো. কামরুজ্জামান, মো. ইদ্রিস শেখ, মো. ইমদাদ দেওয়ান, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন, রিপন মোল্লা ও যুবদল নেতা মো. বুলেট মাঝি।

 

 

 

এ ছাড়া পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মমিনুল ইসলাম, দেওয়ান মো. হামিদুল ইসলাম সুমন, মো. মকবুল হোসেন ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে অংশ নেন।

 

 

 

বৈঠকে বক্তারা পাঁচগাঁও ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও স্থানীয় জনস্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনিরের পক্ষে সমর্থন ও ভোট প্রত্যাশা করা হয়।