রংপুর মহানগর ডিবির অভিযান: ১১০০ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ সেলিম ও আমির গ্রেফতার
মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধ
রংপুর মহানগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তথাকথিত ‘মাদক সম্রাট’ মোঃ সেলিম মন্ডল ও তার সহযোগী আমির হোসেনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানকালে তাদের কাছ থেকে সর্বমোট ১,১০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আরপিএমপি পুলিশ কমিশনার মু: মাহবুবুর রশীদ-এর সার্বিক দিকনির্দেশনায় এবং ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তী’র নেতৃত্বে গোয়েন্দা বিভাগের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪:১৫ ঘটিকায় তাজহাট থানাধীন ২৮নং ওয়ার্ডের কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের মেইন গেইটের সামনে এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:মোঃ সেলিম মন্ডল (৪৫): তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চন্দ্রখানা গ্রামের মৃত শাহ আলম মন্ডল ও মমেনা বেগমের ছেলে।আমির হোসেন (৩৫): তিনি রংপুর মহানগরের তাজহাট থানার ১৫নং ওয়ার্ডের কোর্ট ঘাঘটপাড়া এলাকার মৃত জসিম উদ্দিন ও মায়া রাণী বেগমের ছেলে।উদ্ধারকৃত
আলামত:অভিযানস্থল থেকে আসামিদের হেফাজত হতে সর্বমোট ১,১০০ পিস (৮০০ + ৩০০) অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








আপনার মতামত লিখুন