নুরুল গনি ইসলামিক একাডেমিতে তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন(TMF)-এর ৯৫ হাজার টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক:
নুরুল গনি ইসলামিক একাডেমির শিক্ষা কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন(TMF)-এর পক্ষ থেকে ৯৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর নুরুল গনি ইসলামিক একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি ও তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন(TMF)-এর ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম শামীম। তিনি নুরুল গনি ইসলামিক একাডেমির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
এ সময় দিদারুল আলম শামীম একাডেমির প্রায় ১১০ জন ছাত্র-ছাত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
তিনি বলেন, কোমলমতি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সকল মানুষকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষা ও মানবকল্যাণমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নুরুল গনি ইসলামিক একাডেমির পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন(TMF)-এর পক্ষ থেকে দেওয়া ৯৫ হাজার টাকা একাডেমির অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। একাডেমির প্রয়োজনীয় শিক্ষা ও পরিচালনামূলক কার্যক্রমে এ অর্থ ব্যয় করা হবে।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাজুল ইসলাম মরিয়ম ফাউন্ডেশন(TMF) এবং দিদারুল আলম শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








আপনার মতামত লিখুন