১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে’: এস এম জিলানী
১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে’: এস এম জিলানী
0:00 0:00

১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে’: এস এম জিলানী

অন্যান্য
১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে’: এস এম জিলানী
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৫ পিএম

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
‘শিক্ষা জাতির মেরুদণ্ড। গত ১৭ বছরে সেই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।’—গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এ কথা বলেছেন।

 

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মাল্টিপারপাস হলরুমে জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, ‘পতিত সরকার একটি দেশকে খুশি করতে গিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে।’ তিনি মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

 

 

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ঘর থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে এস এম জিলানী বলেন, ‘আপনারা কষ্ট পাচ্ছেন, আর একটু ধৈর্য ধরুন। সব ঠিক হয়ে যাবে।’ তিনি বলেন, ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থা গুছিয়ে জনসেবামূলক প্রকল্প নেওয়া হচ্ছে।
গত ১৭ বছর যারা সরকার পরিচালনা করেছেন, তাঁদের বিরুদ্ধে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগও করেন এস এম জিলানী।

 

 

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া জিটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু কুলদানন্দ মল্লিক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৯২ জন, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৯ জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৩ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। মোট ১৪৪ জন শিক্ষার্থীকে স্মারক ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি এস এম জিলানী।