৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ঈশ্বরগঞ্জ থানাধীন আঠারোবাড়ি রায়বাজার গরুহাটা এলাকায় নান্দাইল চৌরাস্তা থেকে কেন্দুয়াগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তাররা হলেন—ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মো. ফারুক মিয়া (২৭) এবং নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর মাঝপাড়া গ্রামের মো. হেলিম মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।








আপনার মতামত লিখুন