এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে দরকার শিউলি আক্তারকে: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকাবাসী
এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে দরকার শিউলি আক্তারকে: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকাবাসী
0:00 0:00

এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে দরকার শিউলি আক্তারকে: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকাবাসী

অন্যান্য
এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে দরকার শিউলি আক্তারকে: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকাবাসী
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনে মহিলা মেম্বার পদে শিউলি আক্তারকে দেখতে চান এলাকাবাসীর একটি অংশ। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং নারী ও শিশুদের কল্যাণে কাজ করার প্রত্যাশায় তার প্রতি সমর্থন ও দোয়া কামনা করছেন স্থানীয়রা।

 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শিউলি আক্তার দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে শিউলি আক্তার এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে ভূমিকা রাখবেন। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করবেন।

 

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং বিপদে-আপদে পাশে থাকবেন। শিউলি আক্তারের মধ্যে আমরা সেই প্রত্যাশা দেখতে পাই।

 

শিউলি আক্তারও ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, সুযোগ পেলে তিনি দল-মত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করতে চান।