লালমনিরহাটে হত্যা মামলা আসামি হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
লালমনিরহাটে হত্যা মামলা আসামি হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
0:00 0:00

লালমনিরহাটে হত্যা মামলা আসামি হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অন্যান্য
লালমনিরহাটে হত্যা মামলা আসামি হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন (৪৬) কে কুপিয়ে হত্যা করে হত্যার দায়ে মো. হবিবর রহমান ওরফে গোদা (৪০) কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে নিজ সশরীরে উপস্থিত ছিলেন।

 

 

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবিবর রহমান পাটগ্রাম উপজেলার উফারমারা এলাকার প্রধানপাড়া গ্রামের আছির উদ্দিন ওরফে কাল্টার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রাতে আফাজ উদ্দিন স্থানীয় বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ওই সময় পথিমধ্যে কাঁচা রাস্তার ওপর আগে থেকেই ওত পেতে থাকা আসামি হবিবর রহমান তাঁর ওপর আকস্মিক হামলা চালান এবং দেশীয় ধারালো ধারালো অস্ত্র ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। তার চিৎকারে কিছুক্ষণ পরে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে এসে
চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

 

 

এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

 

 

 

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুল আলম মিলন বলেন, “এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। সমাজে অপরাধ প্রবণতা কমাতে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”

তিনি আরও জানান, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন।