লৌহজংয়ে ১১ মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি মেধাবীদের পাশে অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক কল্যাণ ট্রাস্ট
লৌহজংয়ে ১১ মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি মেধাবীদের পাশে অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক কল্যাণ ট্রাস্ট
0:00 0:00

লৌহজংয়ে ১১ মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি মেধাবীদের পাশে অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক কল্যাণ ট্রাস্ট

অন্যান্য
লৌহজংয়ে ১১ মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি মেধাবীদের পাশে অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক কল্যাণ ট্রাস্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০ পিএম

 

আবু বকর সিদ্দিক:-লৌহজং প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১১ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের আহ্বায়ক কমিটির সভাপতি মো:আবদুল হালিম।

 

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা মুনীর মোরশেদ।চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে দেওয়া হয়।এ ছাড়া দশম শ্রেণির ছয় মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা করে এককালীন বৃত্তি দেওয়া হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:হোসেন খসরুসহ শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

এ সময় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ কনক,উপদেষ্টা শামসুল আলম উপস্থিত ছিলেন।এ ছাড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মো:ফরহাদুজ্জামান,কার্যকরী সদস্য শাহ কামাল ঢালী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সমিতির আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনও উপস্থিত ছিলেন।

 

 

 

 

প্রাক্তন শিক্ষার্থী মো:শাহিন টিটু,এইচ এম রেজাউল করিম তুহিন ও গাজী কামাল উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেন শিকদারসহ অন্যরাও অনুষ্ঠানে অংশ নেন।অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি সরকারি হরগঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক।তিনি ১৯৬২ সালে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।পরে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।এরপর মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৩ সালে অধ্যক্ষ হিসেবে অবসর নেন হাওলাদার আবদুর রাজ্জাক।অবসর-পরবর্তী সময়ে নিজ বিদ্যালয়ের মেধাবীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তিনি।

 

 

 

২০১৬ সালে নিজের অর্জিত ২০ লাখ টাকা দিয়ে তাঁর নামে কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।ট্রাস্টে জমা অর্থের লভ্যাংশ দিয়ে প্রতিবছর বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে।এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ বাড়ানোর পাশাপাশি মেধাবীদের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

 

 

 

শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এ বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।উল্লেখ্য,অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক ২০২৪ সালের ১৩ জুলাই মৃত্যুবরণ করেন।তাঁর স্মৃতিকে ধরে রেখে ট্রাস্টের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।